• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বামনায় মোটরসাইকে‌লের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৬ জুলাই ২০২৫ সকাল ০৮:২৫:০৪

বামনায় মোটরসাইকে‌লের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলায় মোটরসাইকে‌লের ধাক্কায় বেলায়েত সরদার (৭৫) না‌মে এক বৃদ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।  

Ad

১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার দি‌কে বামনা উপ‌জেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামে (কাঠাখালি-গুদিঘাটা সড়‌কে) এ ঘটনা ঘ‌টে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়োত সরদার কাঠাখালি-গুদিঘাটা সড়ক দিয়ে বা‌ড়ি ফির‌ছি‌লেন। বিকেল পাঁচটার‌ দি‌কে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল তা‌কে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়রা উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

নিহত বেলায়েত সরদার উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের মৃত ওছমান প্যাদার ছেলে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us