• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৯:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশালে বাসচাপায় দুই ঠিকাদার নিহত

১৩ মে ২০২৫ সকাল ০৯:০৪:৩৩

বরিশালে বাসচাপায় দুই ঠিকাদার নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন।

Ad

১২ মে সোমবার নগরীর সিএন্ডবি ১ নম্বর পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা মো. মাহবুবুর রহমান এবং করিম কুটির এলাকার বাসিন্দা ইমরান হোসেন; তারা উভয়েই পেশায় ঠিকাদার ছিলেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কাজিপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে সিএন্ডবি পোল এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যান।

ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মিজানুর রহমান। তিনি বলেন, মরদেহ দু’টি পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us