• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২০:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

১৮ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৪:০৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা ত্রি-মুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।  

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন।

Ad
Ad

১৭ মার্চ সোমবার দুপুর আনুমানিক ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রিপাসহ আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপা লালমাই সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং ওই উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে আগত চাঁদপুরগামী একটি মাইক্রোবাস কুমিল্লাগামী সিএনজি ও অটোরিকশার সাথে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি ও অটোরিকশা এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে  বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত করে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই বেতার সংলগ্ন স্থানে মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার ত্রি-মুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর পাই। পরবর্তীতে তাদের মধ্যে আফসানা আক্তার রিপা নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us