• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৩৮:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

মা ও মামার সামনেই পুড়ে মারা গেল শিশু জিহান

১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০১:১৭

মা ও মামার সামনেই পুড়ে মারা গেল শিশু জিহান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাবার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।

Ad

১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনের ভাংচুর চালায়।

Ad
Ad

নিহতের স্বজনরা জানান, বিকেলে নিজ বাড়ি থেকে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিলেন। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us