• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

৩০ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৪:২৭

পার্বতীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত
“প্রতীকি ছবি”

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে একটি এসএ পরিবহনের পার্সেলবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২১১৬৫) ও মোটরসাইকেলের (হ ২০-৭৬৮৬) সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

Ad

২৯ জানুয়ারি বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বক্কর হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, শাহিনুর আলম (৩৫) ও সুকদেব কুমার রায় (৪২)। জানা গেছে, প্রথম জনের বাড়ি পার্বতীপুরের নুরুল মজিদ, মিদ্দাপাড়া পিতা বুলু ও দ্বিতীয় জনের বাড়ি একই উপজেলার রামপুর ছোট উত্তরপাড়া গ্রামে। পিতা শ্রী অবনিকা চন্দ্র রায়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে বক্কর হাজীর মোড় নামক স্থানে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us