• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:৪৭:৪৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ড্রাম ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:২২:৫৮

কালিয়াকৈরে ড্রাম ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ড্রাম ট্রাকের চাপায় কাকুলি আক্তার (২৭) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad

১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে রাতে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির অবৈধ মাটি পরিবহনকারী একটি ড্রাম ট্রাক কাকুলি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে, এ খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us