• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

২৩ জুন ২০২৪ সকাল ০৮:১৫:৪৩

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোহরা বেগম (৫৫) নামে এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।

Ad

২২ জুন শনিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার গোমতি বাজারের পুরাতন বিজিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জোহরা বেগম(৫৫) গোমতি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরাতন বিজিবি ক্যাম্প এলাকার মৃত সুরুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, জোহরা বেগম একজন বাক প্রতিবন্ধী নারী, শনিবার বিকেলে রাস্তা পারাপারের সময় হঠাৎ জাহের মিয়ার মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক জাহের মিয়া (৩০) গোমতি ইউনিয়নের একই ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

এ বিষয়ে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us