• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৩:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল শিশু আয়াতের প্রাণ

৪ মার্চ ২০২৪ সকাল ০৮:৩১:১১

বাঞ্ছারামপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল শিশু আয়াতের প্রাণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আয়াত (৪)। সে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মামুন সিকদারের ছেলে।

Ad

উপজেলার পাড়াতলী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। ৩ মার্চ রোববার সন্ধ্যায় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল আয়াত। এ সময় রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আয়াতকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। পরে ঢাকায় যাওয়ার পথে মারা যায় আয়াত।

Ad
Ad

নিহতের মা ফারজানা আক্তার এনি বলেন, আয়াত আমার সাথে রাস্তার পাশে ছিল। হঠাৎ রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসে। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে আয়াতকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। আমরা তাৎক্ষণিক তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসি। কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে রাস্তায় এসে মারা যায়। আমি এর সঠিক বিচার চাই।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, আমরা শুনেছি, আয়াত নামে ৪ বছর বয়সী একটি শিশু বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us