• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪১:২৭ (23-May-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২৩ মে ২০২৬ সকাল ১০:২৯:১২

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২২ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন (২২) এবং একই এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)।

স্থানীয়রা জানান, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। চকশ্যামনগরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us