• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০৮:৫৭ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস

৪ জুন ২০২৬ সকাল ১০:২১:০৮

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
“প্রতীকি ছবি”

ডেস্ক রিপোর্ট: দেশের চার জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আজ ৪ জুন বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
১৭ জুন ২০২৬ দুপুর ০১:২৮:৫৯



Follow Us