• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩২:২৯ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৮:০১

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের শুরুতে টানা তীব্র দাবদাহের পর এখন সারা দেশে শুরু হয়েছে কালবৈশাখীর প্রভাব। সোমবার (২৭ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড় দেখা দিচ্ছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

Ad
Ad

২৮ এপ্রিল বুধবার সকালে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, বর্তমানে বঙ্গোপসাগর ও দেশের অভ্যন্তরে সক্রিয় বজ্রমেঘের কারণে সারাদেশে বৃষ্টি ও বজ্রঝড় হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এতে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।

Ad

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে আগামী কয়েক দিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের প্রবণতা থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।

মে মাসের শুরুতে দেশের প্রায় সব বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। তবে এর পর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভারী বৃষ্টির কারণে নগর এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৫

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫




এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬


Follow Us