• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:৩৮ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:৫৩

সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক: দেশের ৪টি অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ২০ এপ্রিল সোমবার আবহওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু এলাকার ওপর দিয়ে এই দমকা হাওয়া ও বৃষ্টি বয়ে যেতে পারে।

আবহাওয়া বার্তায় বিশেষ করে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথা বলা হয়েছে। একই সাথে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Ad
Ad

ঝড়ো হাওয়ার এই আশঙ্কার কারণে উল্লেখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড
শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড
২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৭:৪১





Follow Us