• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:০৭:৪০ (07-May-2026)
  • - ৩৩° সে:

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

১৪ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০২:০৫

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের জেরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া এই ভূমিধসের ঘটনায় দেশটির মেডেলিন এবং কুইবডো শহরের মাঝে সংযোগকারী সড়কও বন্ধ হয়ে গেছে।

এদিকে আটকে পড়া মানুষের কাছে পৌঁছাতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটি। ১৪ জানুয়ারি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

Ad
Ad

১৩ জানুয়ারি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ লিখেছেন, ‘এই ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ওই অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুসারে নিহতদের বেশিরভাগই শিশু।’

Ad

তিনি আরও বলেন, ‘এই সময়ে, আটকে পড়া লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

স্থানীয় সময় ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে দেশটির মেডেলিন এবং কুইবডো শহরে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে শহর দুটির মাঝে সংযোগকারী সড়ক বন্ধ হয়ে যায়। এছাড়া ভূমিধসের সময় সেখানকার ব্যস্ত মহাসড়কেও বহু মানুষ আহত হয়েছেন। এমনকি রাস্তায় বেশ কয়েকটি গাড়ি কাদায় চাপা পড়ার পর কিছু লোক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪


Follow Us