• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:৫৭ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

৩০ অক্টোবর ২০২৩ সকাল ০৯:০৮:১২

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলের জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

Ad

ব্রাজিলের অ্যাক্রে প্রদেশে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৯ অক্টোবর রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

Ad
Ad

এ বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রী এবং সেইসাথে পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু।

বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনে বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়।

এর আগে গত সেপ্টেম্বরে ব্রাজিলের অ্যামাজনাস প্রদেশে অন্য একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছিলেন। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩:২৯

৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪





শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:০৬

আজ থেকে লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
আজ থেকে লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪২:৪৯



Follow Us