• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০৩:২৯ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

১৯ জুন ২০২৬ সকাল ১১:২৪:৪২

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনা সংক্রান্ত কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ওই অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে।

অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজনকে আরমান উদ্দিন বলে দাবি করা হলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংরক্ষিত কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে, আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে।’ অপরদিকে ‘আরমান উদ্দিন’ বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’

কথোপকথনের এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের প্রসঙ্গও উঠে আসে। জবাবে ‘আরমান উদ্দিন’ হিসেবে পরিচিত ব্যক্তি বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।

ফাঁস হওয়া অডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।

স্থানীয় কিছু সূত্রের দাবি, কথোপকথনে উল্লেখ থাকা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা যায়নি।

অভিযোগ প্রসঙ্গে আরমান উদ্দিন দৈনিক ইত্তেফাককে বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দিন, তারপর মন্তব্য করব।’ পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্য নিতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফাঁস হওয়া অডিওটির বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯



Follow Us