• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৭:৫৩ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:৪৯

ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরের দিকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ওই স্ট্যাটাস দিয়েছেন এনসিপির এই নেতা। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

Ad
Ad

ভোর ৬টা ২৬ মিনিটের দিকে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লিখেছেন, ‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

এছাড়াও স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহিদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’

ইতোমধ্যে ১ লাখেরও বেশি মানুষ স্ট্যাটাসটিতে রিয়েক্ট দেয়ার পাশাপাশি ৬ হাজারের বেশি আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার জন নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us