• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে দু'গ্রুপের গোলাগুলি, আহত ১০

৬ মার্চ ২০২৫ রাত ০৯:৫৮:৪৯

নারায়ণগঞ্জ ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে দু'গ্রুপের গোলাগুলি, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এসময় গুলিবর্ষণের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়া হয়।

Ad

৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ঘন্টাব্যাপী সংঘর্ষে চলে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে বিএনপি ২ পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুলিবর্ষণসহ ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এসময় ৬টি মোটরসাইকেল পুড়িয়ে ও কয়েকটি ভাংচুর করে এবং দোকানে আগুন দেয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত ও মোটরসাইকেলে আগুন দেয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us