• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৮:৩২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

১৪ মার্চ ২০২৪ দুপুর ১২:৪২:২৭

নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Ad

১৩ মার্চ বুধবার এই তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

Ad
Ad

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

জানা যায়, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু (৬০) গত ১৯ জানুয়ারি রাতে কম্বল বিতরণের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদটি শূন্য হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us