• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩০:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ডাক্তার গ্রেফতার

১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৪৭

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ডাক্তার গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রুমা (২৫) নামের এক প্রসূতির হাসপাতালে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

Ad

১৩ অক্টোবর রোববার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকার জাহানারা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার আব্দুল হামিদকে (৪০) গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন পানিয়ারচর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রুমা বেগমকে নবজাতক সন্তান ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত দশটার দিকে সে নরমাল একটি সন্তান প্রসব করে। পরবর্তীতে রোগীর প্রচণ্ড খিঁচুনি উঠলে হাসপাতালেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ অবহেলা ও ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় পরিবারের সদস্যরা হাসপাতালের মালিককে দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে মৃতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ হাসপাতালের মালিক ডাক্তার আব্দুল হামিদকে গ্রেফতার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুল চিকিৎসার অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে একজন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us