• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৪:৩৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

স্পেনের তিনটি নাইট ক্লাবে আগুন, নিহত ১৩

২ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০৬:১৩

স্পেনের তিনটি নাইট ক্লাবে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তিনটি নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। ১ অক্টোবর রোববার ভোরে দেশটির দক্ষিণ-পূর্ব মুরসিয়া শহরের আটালায়াস এলাকার ‘লা ফন্ডা’ নামে একটি ক্লাবে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ক্লাবগুলোয় আগুন ছড়িয়ে পড়ে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের সময় ক্লাবে উপস্থিত থাকা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে কাজ করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির পুলিশ জানিয়েছে, যারা মারা গেছে, তারা সবাই লা ফন্ডায় ছিল। ১৪ জনের এখনও সন্ধান পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। লা ফন্ডার ছাদ ধসে পড়েছে, ফলে ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে খুঁজে বের করা কঠিন হয়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

রোববারের এ ঘটনাকে স্পেনের গত ৩০ বছরের ইতিহাসে নাইটক্লাবে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে মনে করা হচ্ছে। এর আগে ১৯৯০ সালে জারাগোজার একটি ভেন্যুতে আগুনে ৪৩ জন নিহত হন। সূত্র: বিবিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
২০ জুন ২০২৬ রাত ০৯:১১:৪৮



পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৯







Follow Us