• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

যদি উন্নয়ন করে থাকি জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে: নিক্সন চৌধুরী

৫ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৩৩:৫৮

যদি উন্নয়ন করে থাকি জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে: নিক্সন চৌধুরী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, যদি উন্নয়ন করে থাকি, যদি ভালোবেসে থাকি, যদি মানুষের সেবা করে থাকি অবশ্যই জনগণ আমাকে ভোট দেবে। আগামী ১০ তারিখ প্রধানমন্ত্রী রেল উদ্বোধন করতে আসবেন, আপনারা সেদিন অবশ্যই ভাঙ্গা স্টেডিয়ামে গিয়ে প্রমাণ করে দেবেন জনগণ নিক্সনকে কতটা ভালোবাসে।

Ad

৪ অক্টোবর বুধবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী নিক্সন চৌধুরীর সঙ্গে যোগদান উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

নিক্সন চৌধুরী আরও বলেন, আমি কাজী সাহেবকে (কাজী জাফরউল্লাহ) বলতে চাই, সাড়ে ৪ বছর আপনি কই ছিলেন। আপনি নাকি প্রেসিডিয়াম মেম্বার, আপনি তো অনেক ক্ষমতাবান লোক, তাহলে এই ক্ষমতা দিয়ে এলাকার মানুষের জন্য কী করেছেন। আপনার ক্ষমতা কখনও উন্নয়নে ব্যবহার করেন নাই, ক্ষমতা শুধু নির্বাচনে ব্যবহার করেন। মানুষ আপনাকে দুইবার লাল কার্ড দেখাইছে, আগামীতে তৃতীয়বারের মতো হ্যাট্রিক লাল কার্ড খাইতে আসছেন।

আগামী নির্বাচনে আপনারা প্রস্তুত থাকেন। আমরা নৌকা চাইবো, যদি নৌকা না দেয়, আপনারা যে মার্কা দিবেন সে মার্কায় নির্বাচন করব।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান কাউসার হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা ও আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us