• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩৭:০৫ (05-May-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:০৫:৫৭

উজিরপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মোনাজাতের মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু উত্তম কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যডভোকেট রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দীন বেপারী।

Ad

এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৫ মে ২০২৬ সকাল ০৯:২৩:০২







Follow Us