• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

২৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৫৬:১৬

নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

Ad

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সমদেয়কাঠি ইউনিয়নের সেহাংগল এলাকায় স্বরূপকাঠি পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আব্দুল খালেক সেহাংগল গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিহতের পরিবারবর্গ কোন প্রকার মামলা দায়ের না করায় এবং স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে মরদেহ নিয়ে দাফন করেছেন।

সমদেয়কাঠি ইউপি সদস্য এইচ এম সোহেল পারভেজ জানান, বৃদ্ধ হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চলন্ত মোটরসাইকেলে ধাক্কা লাগে। স্থানীয়রা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। মটরসাইকেল চালক মো. ইব্রাহিম একই গ্রামের লোকমান তালুকদারের ছেলে। সে ওই সড়কে ভাড়ায় মটরসাইকেল চালায়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরে আলোচনা সাপেক্ষে মরদেহ তার পরিবারের লোকজনে নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us