• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক

২৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:১১:৪৮

বীরগঞ্জের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীতে স্লুইসগেট এলাকায় ৬ বন্ধু গোসল করতে গেলে সাকিব হাসান পকু (১৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

Ad

২৭ সেপ্টেম্বর বুধবার দুপুর দুইটার পরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাকিব। নিখোঁজ সাকিব হাসান পকু সদর উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের আলম হোসেনের ছেলে।

Ad
Ad

পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব হাসান পকুসহ আরও ৪-৫ জন স্লুইসগেটের ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গোসল করতে নামে। এ সময় অন্যরা উঠে এলেও ডুবে যায় সাকিব। তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে তার বন্ধুরা ।

পরে ঘটনা জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে আসেন। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে বীরগঞ্জ সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস বলেন, বিষয়টি শোনার পরে ঘটনার স্থান পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে। ওই এলাকায় যেন কেউ গোসল করতে না নামে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us