• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণা

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:২৪:৩৪

বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টা থেকে পিরিজপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে শুরু করে বোর্ড বাজার, উজানচর, শাহজাহান মার্কেট, জামতলী, গজারিয়া বাজার ও  সর্বশেষ পিরিজপুর বাজারে সন্ধ্যার পর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের উন্নয়ন অগ্রযাত্রার প্রচারণার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নৌকার পক্ষে জনমত গঠন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, বিএনপি-জামায়াতের সহিংসতা ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে এ গণসংযোগ ও পথসভাটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, গাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েল, ডা. আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা রিপন, হেলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিয়াদ, সহ সভাপতি সাকিবুল হাসান, কৈলাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল, পিরিজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম পলাশ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us