• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:০৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

২৩ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৪৮

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল হক (৪০) নামের ১ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আসাদুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Ad
Ad

স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শরিফুল ইসলাম জানান, গাংনী উপজেলার নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী আসাদুল হক সকালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us