• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৫:৪৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

২২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:১৭:৪১

সিলেটে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে গলায় ফাঁস দিয়ে ইসফা জাহান রেমি (১৮) নামে ১ তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।  সে ঐ গ্রামের আব্দুস সালাম মেম্বারের মেয়ে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় ঐ তরুণী।

Ad

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টায় রেমি নিজের ঘরে যায়। এর পর আর কেউ তার খোঁজ নেয়নি। দুপুর ১২ টায় তার খোঁজ নিতে পরিবারের সদস্যরা ঘরে গেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, এক তরুণীর ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের ২ টি টিম গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us