• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সকল সেক্টরে উন্নয়ন হয়েছে: নিক্সন চৌধুরী

২০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৩৬:৩৯

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সকল সেক্টরে উন্নয়ন হয়েছে: নিক্সন চৌধুরী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সঙসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার এলাকায় যদি আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান, তাহলে আগামী নির্বাচনে অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিন।

Ad

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর-চরভদ্রাসন সড়কে বক্স কালভার্টের কাছে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

এমপি নিক্সন বলেন, আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে ভালোবেসে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আমার দেওয়া ওয়াদা পালন করছি ও আমার ঈমানি দায়িত্ব পালন করছি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছি। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মমিন, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী, ভাষানচর ইউপি চেয়ারম্যান মো. কাউছার শেখ, সাবেক চেয়ারম্যান মাইনদ্দিন মোল্লা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নিক্সন চৌধুরী যুব সংগ্রাম পরিষদের সভাপতি মো. সেলিম বেপারীসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us