• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

১০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:০৪:৫৭

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

লালমনিরহাট প্রতিনিধি: বঙ্গুবন্ধুকে নিয়ে কটূক্তি করে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেয়ায় লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Ad

৮ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. রকিবুল হাসান খান।

Ad
Ad

মামলার এজাহারে জানানো হয়েছে, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। সর্বশেষ গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকেল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্য দেন। এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রকাশ্যে বলেন, বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে। বিএনপির মিডিয়া সেল নামক সোশ্যাল মিডিয়া পেজ ওই সময় বক্তব্যটি লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে অসম্মানজনক প্রচারণা চালায়।

মামলায় আরও উল্লেখ করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক জনসভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চিনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি মিডিয়া সেল ভেরিফাইড পেজ থেকে প্রচার করে।

সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে। মামলাটি ইতোমধ্যে রংপুর সাইবার নিরাপত্তা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সঙ্গে চেষ্ট করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপরদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কোনভাবে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সর্ব্বেচ শাস্তি দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us