• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পুলিশী অভিযানে সাজেকে উদ্ধার হলো অপহৃত ঢাবি শিক্ষার্থী দ্বীপিতা চাকমা

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪৬:১৪

পুলিশী অভিযানে সাজেকে উদ্ধার হলো অপহৃত ঢাবি শিক্ষার্থী দ্বীপিতা চাকমা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

Ad

৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

Ad
Ad

পুলিশ সুপার জানান, ‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে সিজকছড়া এলাকায় কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’

জানা গেছে, দ্বীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সে একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত আছেন। ঢাবিতে পড়াশোনা করলেও দ্বীপিতার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। দ্বীপিতা জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us