• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৪৭:০১

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি: ১ সেপ্টেম্বর শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরার মোহাম্মদপুর উপজেলা বিএনপির সন্ত্রাসী তান্ডব লীলা, পুলিশের গাড়ি  ও নিরীহ মানুষের দোকানপাট ভাঙচুর, লুটপাট, পুলিশ সদস্যদের মারপিট করা এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়  উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করায়  তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদপুর  উপজেলা আওয়ামী লীগ।

Ad

২ সেপ্টেম্বর শনিবার বিকালে মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন সিকদার, কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, শেখ আব্দুল মান্নান জেলা পরিষদ সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির ঘটানো ন্যাক্কারজনক ঘটনার কঠোর সমালোচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us