• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৫:৪৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে আগুনে পুড়লো ১০ দোকান

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৩১:২১

গোবিন্দগঞ্জে আগুনে পুড়লো ১০ দোকান

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ১০ দোকান। ১ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাত পৌনে ২টায় পৌর শহরের মাছ বাজার সংলগ্ন কামারপ‌ট্টি‌তে এ ঘটনা ঘটে।

Ad

২ সেপ্টেম্বর শনিবার সকালে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মনোহরী, জুতা, চাল, কবিরাজ ও কামার সামগ্রীর ১০ দোকান পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসা‌র্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, বজলু মিয়া, শাহারুল ইসলাম,  লিটন ক‌বিরাজ,  জা‌হিদুল ইসলাম, মাসুদ রানা , গোলাম হো‌সেন,  সুজন চন্দ্র বর্মন,  মিতু কর্মকার , দি‌লিপ কর্মকার ও অরুন কর্মকার।

বাজারের দশটি দোকান পুড়ে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত তাদের চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us