• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:৫৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:০৬:৫৭

মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার সদর উপজেলার পশুহাট, হোটেল বাজার, কোর্ট ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Ad

২৯ আগস্ট মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

Ad
Ad

অভিযানে ডাবের পাইকারি আড়ত ও খুচরা দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং বড়বাজার মোড়ে ডাব বিক্রেতা মো. সোহেলকে ডাবের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেল বাজার, কোর্টমোড়সহ শহরের সমস্ত ডাব ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ, মুল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত লাভ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

এছাড়াও পশুহাট এলাকায় মেসার্স রানা স্টোরকে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা, মেসার্স আসিফ স্টোরকে একই অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স শুভ স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us