• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:৩৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আগুনে পুড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

২০ আগস্ট ২০২৩ রাত ০৯:২৭:৪২

আগুনে পুড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে লোহানি পাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে নিহত হয়েছে ৪ বছরের শিশু সিনহা। 
নিহত শিশুর শরীরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ন ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।  

Ad

আগুনে ৩টি বসতঘর পুড়ে গেছে। ২০ আগস্ট রোববার  সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বদরগঞ্জ স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

মৃত শিশুর পিতা সিরাজুল ইসলাম বলেন, আগুনের শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় শিশু সিনহাকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ডলু শাহ্ আগুনে পুড়ে শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us