• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গুইমারাতে কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

২০ আগস্ট ২০২৩ দুপুর ০২:১০:৩২

গুইমারাতে কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে আইনাল হক (৪০) নামের এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট দুপুরে গুইমারা ইউনিয়নের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

নিহত আইনাল হক সিরাজুল ইসলামের ছেলে। তার পিতৃনিবাস গুইমারা হলে বর্তমানে তিনি স্বপরিবারে হাফছড়ি ইউনিয়নের তৈর্কমার জিরো মাইল এলাকায় বসবাস করছিলেন। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনাল হককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ইউপি সদস্য উষাপ্রূ মারমা গুইমারা থানা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আইনালের ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। তার মৃত্যু কিভাবে হয়েছে, তা নিয়ে রহস্য উদঘাটন করতে পারেনি কেউ। ময়নাতদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন হতে পারে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর বলেন, খবর পেয়ে পুলিশ আইনালকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us