• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে সারের কৃত্রিম সংকট ও বাড়তি দামে বিক্রি বন্ধে প্রশাসনের সভা

১৫ আগস্ট ২০২৩ সকাল ১০:৩৬:০৪

রাঙ্গাবালীতে সারের কৃত্রিম সংকট ও বাড়তি দামে বিক্রি বন্ধে প্রশাসনের সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: চলতি আমন মৌসুমে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সারের কৃত্রিম সংকট ও বাড়তি দামে বিক্রি বন্ধে  সার ও বীজ মনিটরিং সভা করেছে উপজেলা প্রশাসন।

Ad

১৪ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

Ad
Ad

সভায় ৬ জন বিসিআইসি সার ডিলার এবং ৪৮ জন খুচরা বিক্রেতা অংশ নেন।

এ সময় সার বিক্রির প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত স্থানে সার বিক্রি, বাড়তি দাম না নেওয়া, ক্রেতাকে রশিদ দেওয়া এবং রেজিস্ট্রার সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনা উপেক্ষাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ সালেক মূহিদ এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সম্প্রতি অতিবর্ষণে আমন চাষিদের অনেক ক্ষতি হয়েছে। তাই কৃষকদের যাতে কোন ধরনের অসুবিধা না হয়, আমাদের সার্বক্ষণিক মনিটরিং চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯


Follow Us