• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আগাম রিফা জাতের শিম চাষে কটিয়াদীর মল্লিক মিয়ার সফলতা

১০ আগস্ট ২০২৩ সকাল ১১:২৪:২০

আগাম রিফা জাতের শিম চাষে কটিয়াদীর মল্লিক মিয়ার সফলতা

মোবারক হোসেন, কটিয়াদী (কিশোরগঞ্জ): আগাম রিফা জাতের শিম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বেথইর গ্রামের কৃষক মল্লিক মিয়া। তিনি ২০ শতক জমিতে শিম চাষ করেছেন। খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পারবেন বলে তিনি আশা করছেন। গাছে ফুল এসেছে তবে এখনো শিম ধরেনি। পোকামাকড়ের আক্রমণ থেকে এখন পর্যন্ত মুক্ত আছে তার শিম ক্ষেত। বর্তমানে শিমের মৌসুম না হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

Ad

কটিয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, উপজেলা কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষকদের আগাম জাতের শিম চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্য নিয়ে কাজ করছে।

Ad
Ad

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা বলেন, শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম শিমের চাষ করা হচ্ছে। বর্তমানে আগাম শিম চাষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এমনকি বাজারে আগাম শিমের দামও ভালো। তাই কৃষকরা দিন দিন এই আগাম জাতের শিম চাষে আগ্রহী হচ্ছেন। এ ব্যাপারে আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি।

উল্লেখ্য, আগাম ফসল চাষের চিন্তা করায় এ কৃষকের স্ত্রীকে স্থানীয় সাংসদ নুর মোহাম্মদ ব্যক্তিগতভাবে উপহার প্রদান করে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us