জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ জুলাই বুধবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির সামনে একটি কামরাঙা গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মোতালেব সরকার নিজ বাড়িতে ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির সামনে একটি কামরাঙা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available