• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৫৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ৬ ট্রলার ডুবি, ৪০ জেলে উদ্ধার

২ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৩২:২১

দৌলতখানে ৬ ট্রলার ডুবি, ৪০ জেলে উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার দৌলতখানের উত্তাল মেঘনা নদীতে ৬টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । এ সময় ট্রলারে থাকা ৪০ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ১ ট্রলারসহ অন্যান্য ট্রলারের জাল সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

Ad

ট্রলারের মাঝিরা হলো- জাহের ইসমাইল, ছাদেক, আব্দুল কাদের, ছালাউদ্দিন ও নিরব। তারা সবাই দৌলতখানের বাসিন্দা। বাকি জেলেদের নাম-পরিচয় এখন জানা যায়নি।

Ad
Ad

সরেজমিনে গিয়ে জানা যায়, ১ আগস্ট মঙ্গলবার সকালে দৌলতখানের বিভিন্ন মাছ ঘাট থেকে ট্রলারগুলো মাছ শিকার করতে মেঘনা নদীতে যায়। মাছ শিকার শেষে তীরে আসার পথে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। 
ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা দাবি করেন, তাদের ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ৬টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়েছে। ট্রলারের জাল ও অন্যন্যা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করা হবে বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us