• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় ঝড়ে ডুবে গেছে ৪ ফিশিং বোট, নিখোঁজ ৮

২ আগস্ট ২০২৩ সকাল ০৮:১০:২৮

কুতুবদিয়ায় ঝড়ে ডুবে গেছে ৪ ফিশিং বোট, নিখোঁজ ৮

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কালবৈশাখীর কবলে পড়ে কুতুবদিয়ার চারটি ফিশিং বোট ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৮-১০টি বোট নিখোঁজ রয়েছে।

Ad

১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। বোটে থাকা জেলেদের সবাই সাগরের তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন।

এদিকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ডুবে যাওয়া একটি ফিশিং বোট উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া উপজেলার ব্যক্তি মালিকানাধীন তিনটি বোট বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের প্রায় ৩০ কিলোমিটার দূরে ডুবে যায়। এ ছাড়া কুতুবদিয়ার বড়ঘোপের আমজাখালী এলাকার জকরিয়া কোম্পানির ফিশিং বোট কুতুবদিয়া চ্যানেলের উত্তর মাথায় ডুবে যায়, পরে বিকালের দিকে সেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেল সমিতির সভাপতি আবুল কালাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়ার চারটি বোট ডুবে যায়। এ ছাড়া আরও ৮-১০টি বোট নিখোঁজ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us