• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় জাহাজ ডুবি, ৪ নাবিকসহ উদ্ধার ১২

১ আগস্ট ২০২৩ বিকাল ০৩:০৯:৫৩

হাতিয়ায় জাহাজ ডুবি, ৪ নাবিকসহ উদ্ধার ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

Ad

৩১ জুলাই সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজের ৪ নাবিকসহ ১২ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।  

Ad
Ad

ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সুখচর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আলাউদ্দিন ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরির ৭০০ টন সিরামিকের গুঁড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়। এ সময় জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮ জন কর্মচারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।  

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us