চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাসের চাপায় তোফায়েলেন্নেছা মায়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
১৬ জুন মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বন বিভাগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েলেন্নেছা মায়া ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তোফায়েলেন্নেছা মায়া বনবিভাগ সড়ক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী দ্রুতগতির ‘বোগদাদ পরিবহন’-এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক বাসটি জব্দ করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং গতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available