• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১৫:৩০ (05-May-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

২৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৬:৫৬

নবাবগঞ্জে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে পনেরো হাজার ফিট নিষিদ্ধ অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত৷

২৯ জুলাই শনিবার সকালে আগলা বিলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের যৌথ অভিযানে এসব জাল ধ্বংস করা হয়।

Ad
Ad

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

Ad

অভিযানে ১৫ হাজার ফিট কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়৷ পরে সেগুলো ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়৷ এসময় জালে আটক হওয়া দেশীয় মাছের ছোট ছোট পোনা বিলের পানিতে অবমুক্ত করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি এশিয়ান টিভি অনলাইনকে বলেন, দেশীয় মাছ বৃদ্ধি করতে ছোট ছোট পোনা মাছগুলো কোনভাবেই শিকার করা যাবে না৷ এ মৎস্য সপ্তাহে মৎস্য দফতর থেকে নিয়মিত সভা, সেমিনারসহ অভিযান চলমান রয়েছে।

আগলা বিলের মত বিভিন্ন স্থানে কারেন্ট জাল ও চায়না দুয়ারির বিরুদ্ধে এ অভিযান উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের পক্ষ থেকে চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯





Follow Us