• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:০৬:২৮ (19-May-2026)
  • - ৩৩° সে:

নাটোরের লালপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪

১৯ মে ২০২৬ দুপুর ০২:৩৪:১৯

নাটোরের লালপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবদল নেতা মাহমুদ হাসান ওরফে সোনামনি এবং তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ মে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

Ad
Ad

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

Ad

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us