• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:৩২ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে শাহরিয়ার হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ২

২৭ জুলাই ২০২৩ রাত ০৯:০০:১১

সিলেটে শাহরিয়ার হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি: সিলেটে আড়াই বছর পর শাহরিয়ার ওরফে শাকারিয়ার (১৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রহস্য উন্মোচনের পাশাপাশি খুনের ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার ও জড়িত ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।

Ad

২৬ জুলাই বুধবার রাত সোয়া ৯টার দিকে নগরের ঘাসিটুলা ৭৫ নং বাসার সামনে এবং রাত ৯টার দিকে কাজিরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া হত্যায় ব্যবহৃত দা ঘটনাস্থলে পুকুর সেচকালে পেয়ে সংরক্ষণে রেখেছিলেন মামলার বাদী। পরে আসামিদের শনাক্তমতে সেটি আলামত হিসেবে সংগ্রহ করে পুলিশ।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন সানকিভাঙ্গা গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও নগরের ঘাসিটুলা ৭৫ নং বাসার বাসিন্দা সেলিম আহমদকে (২১) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে আসানুর (১৭)।

২৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি সিলেট জোনের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মুহাম্মদ শামসুল হাবিব বলেন, খুনের ঘটনায় জড়িতদের বিকেলে আদালতে হাজির করা হয়েছে। তারা স্বেচ্ছায় ঘটনার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭





Follow Us