• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩২:১৬ (02-May-2026)
  • - ৩৩° সে:

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

২ মে ২০২৬ সকাল ১১:৪৫:২১

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২ মে শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি তিনতলা ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী ও দুই সন্তান—চার বছরের কন্যা ফারিস্তা এবং দেড় বছরের শিশু ফারদিনকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিনতলায় ভাড়া নেন তারা।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ১ মে শুক্রবার রাত দেড়টার দিকে বাপ্পী থানায় ফোন করে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু দুটিকে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us