• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: সুপারভাইজার আটক

২৫ জুলাই ২০২৩ সকাল ১১:২৯:২৮

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: সুপারভাইজার আটক

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:  ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতে ঘটনায় ঘাতক বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৮। ২৪ জুলাই সোমবার বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার মো. ফয়সাল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

Ad
Ad

সোমবার রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গ্রেফতার মো. ফয়সালকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসের চালক মোহন খান (৪০) ও হেলপার আকাশ ওরফে বুলেট (১৮) পলাতক রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, সুপারভাইজার মো. ফয়সালকে র‌্যাব সদস্যরা রাতে ঝালকাঠি থানায় হস্তান্তর করেছে। এই মামলায় বাকি দুইজন গাড়ীর চালক ও হেলপার এখনও পলাতক রয়েছে। এদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us