• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৪:১২ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

নদী দূষণের দায়ে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৮:৩৮

নদী দূষণের দায়ে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য খালে ফেলার কারণে দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা। পাশাপাশি জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার শাসনগাঁও ও এনায়েতনগর এলাকায় অভিযান চালায়।

Ad

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেডের কার্যক্রম বন্ধ পাওয়া যায়। তবে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে কুতুবাইলের কাঠেরপুল এলাকায় অবস্থিত জিলানী ডাইং এবং বটতলা রেললাইন এলাকায় রাজ্জাক ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ইটিপি ছাড়া কোনো কারখানাকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।’

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘কারখানার দুইটি অপরিশোধিত রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য খালের মাধ্যমে সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছিল, তাই তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:৪২



মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৮:১৬




Follow Us