• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৫৯:৫৯ (05-May-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেলে অনিয়ম: তিন প্রতিষ্ঠানের জরিমানা

২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:৫০

মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেলে অনিয়ম: তিন প্রতিষ্ঠানের জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, অধিক মূল্যে বিক্রি এবং ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই টাঙ্গাইলের তথ্যের ভিত্তিতে মধুপুর পৌর শহরের দৈনিক বাজার রোডের সম্রাট স্টোর, মানিক স্টোর এবং গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ী এলাকায় চান মিয়া এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়।

Ad

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় সহযোগিতা করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রাফি রহমান।

এ তথ্য নিশ্চিত করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লিটন সরকার।

অভিযান সূত্রে জানা যায়, অপরাধের মাত্রা বিবেচনায় সম্রাট স্টোরকে ১০ হাজার টাকা, মানিক স্টোরকে ৫০ হাজার টাকা এবং চান মিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লিটন সরকার, জুয়েল রানা হিমুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us