• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২১:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

২৪ জুলাই ২০২৩ দুপুর ০২:০৫:০৯

শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে আলী মিয়া (২৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।

Ad

২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার মামুদনগর গ্রামের পুর্ব দিকে ছায়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিখোঁজ আলী মিয়া মামুদনগর গ্রামের আহাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে আলী মিয়া ও তার ছোট ভাই জুনায়েদ মিয়া (১০) হাওরে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৮টার দিকে বড় ধরনের একটি বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে, ওই বজ্রপাতে হয়তো আহত হয়ে নৌকা থেকে পড়ে হাওরে তলিয়ে গেছে।

পরে নৌকায় থাকা জুনায়েদ মিয়া বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন জাল নিয়ে এসে নিখোঁজ আলী মিয়ার মরদেহ খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজের মরদেহ উদ্ধারের জন্য উদ্ধারকাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১




Follow Us